ফটিকছড়িতে ছাদ ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
ফটিকছড়িতে নিজ ঘরের ছাদ ভেঙ্গে পড়ে জিনিয়া আক্তার আক্তার (২৬) নামের এক
গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ফটিকছড়ির সাদেকনগর ৭ নং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের
সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










