ফটিকছড়িতে প্রথম এক করোনা রোগীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ জিপন উদ্দিন,
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ব মহিলার মৃত্যু হয়েছে। তিনি নাজিরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডস্থ কুতুব শাহ বাড়ীর বাসিন্দা।
শনিবার (২৪ মে) রাত ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ফটিকছড়িবাসীকে অনুরোধ করে বলেন, কেউ যেন কোন মৃতর বাড়িতে না যায়। সর্দি কাশি জ্বর থাকলে নাজিরহাট হাসপাতালের ইমার্জেন্সি নাম্বারে( +8801730324447) পরীক্ষার জন্য যোগাযোগ করেন, এ ব্যাপারে বিশেষ অনুরোধ জানান তিনি।










