ফটিকছড়িতে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষন; আটক ৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভুজপুরে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে ৮ জন মিলে গণধর্ষন করার ঘটনা ঘটেছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার দিকে নারায়ানহাট ইউনিয়নের চানপুর এলাকার একটি বাগানের ভিতর গনধর্ষনের এই ঘটনা ঘটে। থানা পুলিশ খবর পেয়ে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে।

এই ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০৮ তারিখ ০৮/১১/২০২০ ইংরেজী। পরে ঘটনার সাথে জড়িত চানপুর গ্রামের মোঃ পারভেজ (২৫), মোঃ ইয়াসিন, মোঃ ফরিদ, সালাউদ্দীন, আবুল মনসুর (৪০)কে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

জানা যায়, অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়ির ভূজপুরে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে গ্রেফতারকৃত আসামীরাসহ ৮ জন মিলে ভিকটিমদেরকে গতিরোধ করে ভিকটিমের প্রেমিক নাজিমকে গাছের সাথে বেঁধে ফেলে তার প্রেমিকাকে গনধর্ষন করে।

এই ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। ভিকটিমের বাড়ি খাগড়াছড়িতে। তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিক ষ্টারশিপ কোম্পানীর একটি কারখানাতে চাকরি করে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চমেকে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষন; আটক ৫ জন

আপডেট সময় : ১০:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০