ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মামলা ও জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে করোনা ভাইরাস বিষয়ক সতর্কতামূলক প্রচারাভিযান, বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং অতিরিক্ত মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করায় দণ্ডবিধি আইন ১৮৬০ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ০৮টি মামলায় সর্বমোট ৭০০০০(সত্তর হাজার)টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম এবং সাথে ফটিকছড়ি থানা পুলিশ সকল ধরনের আইনি সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মামলা ও জরিমানা

আপডেট সময় : ০৯:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০