ফটিকছড়িতে মুনিরীয়া তবলীগের ইছালে ছাওয়াব মাহফিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০ জাফত নগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দীনের আত্মার মাগফেরাত কামনায় ফটিকছড়িতে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ জাফত নগর শাখার উদ্যোগে শুক্রবার (১১ জুন) বাদে জুমা হতে কাজিম উদ্দীন মুন্সির বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী।

অত্র শাখার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মুছা আহমদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা তৈয়ব উদ্দিন আল কাদেরী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা জাফর উদ্দিন কামালী, মাস্টার মুহাম্মদ জহুর উদ্দিন টিপু, হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন আরিফ ও সৌদি-আরব প্রবাসী আলহাজ্ব মুসলিম উদ্দিন।

এতে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের নবীপ্রেমিক মুসলমান উপস্থিত ছিলেন।

মিলাদ-কিয়াম শেষে মরহুমের আত্মার মাগফেরাত, দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে মুনিরীয়া তবলীগের ইছালে ছাওয়াব মাহফিল!

আপডেট সময় : ০৯:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১