Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফটিকছড়িতে যুবকের এলোপাতাড়ি কোপে ১১জন জখম, একজনের কব্জি বিচ্ছিন্ন

ফটিকছড়িতে যুবকের এলোপাতাড়ি কোপে ১১জন জখম, একজনের কব্জি বিচ্ছিন্ন

ফটিকছড়িতে যুবকের এলোপাতাড়ি কোপে ১১জন জখম, একজনের কব্জি বিচ্ছিন্ন

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপির বৈদ্দ্যেরহাটের পূর্ব পাশে রতন শাহ (২২) নামের এক হিন্দু যুবক ১১ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এতে এক জনের হাতের কব্জি সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে। এবং ৬জন গুরুতর আহত হয়েছে। ঘাতক রতন শাহ পাড়ার মৃত ভোলার ছেলে বলে জানা গেছে।

বুধবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুয়াবিল বৈদ্দ্যেরহাট সংলগ্ন শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রতনের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করতো। গত কিছুদিন যাবৎ তারা গ্রামের বাড়ি শাহ পাড়ায় আসে। আজ(বুধবার) তাদের পরিবারের অন্যান্যরা শহরে চলে গেলেও রতন বাড়িতে থেকে যায়।সকালে হঠাৎ রতন দুই হাতে দুটি ধারালো দা-ছুরি নিয়ে সামনে যাকে পায় তাকে কোপাতে শুরু করে। এভাবে এলোপাতাড়ি কোপানোর সময় একজন সিএনজির ড্রাইভার রতনকে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। সে শাহ পাড়া সহ পাশের একটি বাড়িতে আক্রমণ করে। ঘাতক রতন এভাবে কুপিয়ে বৈদ্দ্যেরহাটের দিকে আসার সময় সাধারণ মানুষ ইট-পাথর ছোড়ার পর সে মাটিতে পরে যায়। পরে সুয়াবিল ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ব্যাপারে সুয়াবিল ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জানান, রতনের এলোপাতাড়ি কোপে ১১জন আহত হয়েছে। শুনেছি, রতনের মানসিক সমস্যা ছিল আর সে নেশাগ্রস্ত ছিল। আহতদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর। সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে। রতনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, এমন ভয়াবহ দূর্ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, রতনের মানসিক সমস্যা থাকুক বা সে নেশাগ্রস্ত থাকুক কি কারণে সে এমন ভয়ংকর ঘটনা ঘটালো তার আসল কারণ খুঁজে বের করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here