মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
উত্তর চট্টলার ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়নের আজাদীবাজার এলাকা থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বাজারে বিক্রয়কালে ১২০কেজি, বস্তায় ৩০কেজি মোট ৪বস্তা ওএমএস চাল সাথে সরোয়ার জাহান বাবুল নামের এক ডিলার সহ মোট ৩জনকে আটক করেছে প্রশাসন।
শুক্রবার(১৭ এপ্রিল) সকালে ডিলার সরোয়ার জামান বাবুলসহ সংশ্লিষ্ট আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ডিলার সরোয়ার জাহান বাবুল ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সায়েদুল আরেফিন বলেন, সকালে খবর আসে খোলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রিয় করা হচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪বস্তা (১২০কেজি) চালসহ ঘটনায় জড়িতদের হাতেনাতে আটক করেছি এবং ডিলার বাবুলের গোদাম সিলগালা করে দেয়া হয়েছে।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল ডিলারদের মাধ্যমে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় একজন কার্ডধারী ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারে। ডিলারদের খোলা বাজারে এ চাল বিক্রির নিষেধ রয়েছে সরকারের।