ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আরো ৯ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ১৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মাদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আরো ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

৩রা নভেম্বর (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ধুরুং খতিজার বাপের বাড়ীর মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে ওসমান (৩৫), পূর্ব মন্দাকিনি সফি বাবুর্চি বাড়ীর আমির হোসেনের ছেলে সুমন (৩২), নাজরিহাট সালেহ আহাম্মদ ড্রাইভার বাড়ীর মৃত কবির আহাম্মদের ছেলে মঞ্জুর আলম প্রকাশ মঞ্জু (৩২), পূর্ব ধলই গার্জিয়ান পাড়া কালা মিয়া টেন্ডল বাড়ীর মো. বশরের ছেলে মোঃ রুবেল (২৬), ভোলা জেলার চরফ্যাশন উত্তর মাদ্রাজ এলাকার (বর্তমানে পূর্ব ধলই আনোয়ার সওদাগর কলোনী) ইয়াছিন সারাং এর ছেলে নুর নবী প্রকাশ নবী (৩৫), ফকিরহাট আজিজ সওদাগর বাড়ীর নুরুল ইসলামের ছেলে মোঃ সুমন প্রকাশ সোহেল (২৯), দক্ষিণ ধুরুং বেলায়েত আলী সওদাগর বাড়ীর মৃত নুর আহাম্মদের ছেলে আলমগীর (৩০), শায়রা পাড়া নাহিদ মোহাম্মদ চৌধুরী বাড়ীর মৃত ইলিয়াছ প্রকাশ মনার ছেলে মো. রহিম (৩০) ও উত্তর রাঙ্গামাটিয়া মৃত আবুল কালামের ছেলে মো. আলমগীর (৫৫)।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নেয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আরো ৯ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯