ফটিকছড়িতে সেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল দুর্বৃত্তের গুলিতে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ৩০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল (৪০) দৃর্বুত্তের গুলিতে নিহত হয়েছেন। নিহত রাশেদ কামাল নানুপুর ইউপির ৬ নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ীর আব্দুর রব্বানীর প্রথম পুত্র।

বৃহস্পতিবার( ১১ জুন) রাত ৯টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণের কাজ চলছিল। সেখানে রাশেদ রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিল। এমন সময় দুষ্কৃতিকারীরা সিএনজি যোগে এসে অতর্কিতভাবে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে সেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল দুর্বৃত্তের গুলিতে নিহত

আপডেট সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০