ফটিকছড়ি থানার ৮পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
উত্তর চট্টলার বৃহত্তম উপজেলা ফটিকছড়ি থানার ৮জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন। এ নিয়ে ফটিকছড়িতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬। পাশের উপজেলা হাটহাজারী যদিওবা চট্টগ্রামের অন্যান্য উপজেলা থেকে করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে তারপরেও ফটিকছড়ি ছিল করোনার সর্বনিম্ন আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু একইদিনে ফটিকছড়ি থানার ৮পুলিশ সদস্য করোনায় পজিটিভ আসার পর সে রূপ নিমিষেই পাল্টে গেল।

গত মঙ্গলবার(০২ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি করোনার দৈনিক প্রতিবেদন প্রকাশ করেন প্রতিবেদনে বলা হয়, গত ২৪ঘন্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয় তন্মধ্যে ২০৬ জনের করোনা পজিটিভ আসে। ২০৬জনের মধ্যে মহানগরের ১১৯ জন এবং চট্টগ্রামের অন্যান্য উপজেলায় ৮৭ জন। সেখানে ফটিকছড়ি উপজেলার ৮জন করোনায় পজিটিভ আসে। তারা সবাই ফটিকছড়ি থানার পুলিশ সদস্য।
থানা সূত্রে জানা যায়, খিরামে মেম্বার হত্যাকাণ্ড থেকে ফেরার পর কয়েকজন কনস্টেবল অসুস্থতা বোধ করলে তাদের সংস্পর্শে আসা বাকিদেরও নমুনা নেয়া হয় পরে ৮জনের করোনা পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়ি থানার ৮পুলিশ সদস্য করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ৮ জন পুলিশ সদস্যদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি মহোদয়ের নির্দেশে এবং তার ব্যক্তিগত ব্যবস্থাপনায় হোটেল মাউন্ট রয়্যাল হোটেলে যা আইসোলেশন সেন্টার হিসেবে পূর্বে ঘোষনা করা হয়েছিল সেখানে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ি থানার ৮পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৩:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০