ফটিকছড়ি পৌরসভা এলাকাধীন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফটিকছড়ি পৌরসভা এলাকাধীন বীর মুক্তিযোদ্ধাদের ফটিকছড়ি পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে পৌর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের সন্তান/পরিবাররের সদস্যদের প্রথমে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও কাউন্সিলর মোহাম্মদ গোলাপের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধারা ও মৃত মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ পরিবারের পক্ষ থেকে বক্তব্যে মো. রফিকুল আলম চৌঃ বলেন, ফটিকছড়ি পৌরসভা এলাকার মধ্যে ৩৫জন মুক্তিযোদ্ধা আছেন। তাদের অনেকেই এখন আর বেঁচে নেই। অনেকের কবর গুলোও সংরক্ষণ করা হয়নি আবার অনেক জায়গায় গণকবর চিহ্নিত হলেও সেখানে আজো বধ্যভূমি অরক্ষিত রয়ে গেছে। তিনি দাবি জানিয়ে আরো বলেন, পৌরসভার প্রতিটি জায়গায় মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা সংস্কার করা হোক, মুক্তিযুদ্ধ পরিবারের হোল্ডিং ট্যাক্স না নেয়ারও অনুরোধ জানান তিনি।

ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের ছাড়া বাংলাদেশের মানচিত্র অসম্পূর্ণ। তাই তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। মুক্তিযুদ্ধ পরিবারের সব দাবিদাওয়া পূরণেরও আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ি পৌরসভা এলাকাধীন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০