ফটিকছড়ি বাগান বাজার ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর, ত্রাণের মালামাল তছনছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন পরিষদে রাখা ত্রাণের বস্তাকে ধারালো অস্ত্রের কুপে তছনছ করে পেলেছে হামলাকারীরা। এ ঘটনায় দুই গ্রাম পুলিশ ও এক দফাদারসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, গোলাম মাওলা দুলু (৪৫),আক্তার হোসেন (৫০), নুরুল আলম নুরু (৫৫) গুরুতর আহত হন। আহতদের রামগড় সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দশটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি ট্রাকে করে সাথে কয়েকটি মোটর সাইকেল যোগে যারা ৫০-৬০ জনের একটি দল মিছিল দিয়ে এসে লাটিসুটা দিয়ে ১০ মিনিট সময় ধরে তান্ডব চালিয়ে তৎক্ষনাৎ পালিয়ে যায়। তারা, সচিবের রুমের টেবিল ফ্যান, বিদ্যুৎ বোর্ড, কম্পিউটার, টেবিল ফ্যান, চেয়ারম্যানের রুমে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ও নৌকার সুপিচ এবং চারটি মোটর সাইকেল ভাংচুর করেছে।

সচিব বখতিয়ার উদ্দিন বলেন, ভিজিডি কার্ডের চাল বিতরণ করার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় ৫০, ৬০ জন লোক হঠাৎ ট্রাকে করে এসে চালের বস্তা তছনছ করে ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়।

বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী বলেন, আমার পরিষদে অর্তকিতে হামলা করেছে। যা আমার কল্পনায়ও ছিল না। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

ভুজপুর থানার দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সরওয়ার্দী বলেন, যারা হামলা করেছে তাদের নাম ঠিকানা দিয়ে মামলা হলে আমরা আসামিদের তাড়াতাড়ি গ্রেফতার করব। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি

এদিকে, ইউপি চেয়ারম্যান পুত্র সাইফুলের অভিযোগ, জামাত বিএনপির কিছু অঙ্গ সংগঠন যারা বর্তমানে আওয়ামীলীগে ডুকে তারা এ ধরণের হামলা চালিয়েছে।

এ ঘটনার পর ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ি বাগান বাজার ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর, ত্রাণের মালামাল তছনছ

আপডেট সময় : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০