ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব’র ঈদ উপহার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীরাত মঞ্জুর,
করোনা প্রাদুর্ভাবের ভয়াবহতায় দেশের এই সংকটময় মুহূর্তে অনেক মানুষ কর্মহীন এবং কষ্টের সাথে জীবনযাপন করছে।

রক্তদানের পাশাপাশি অন্যান্য সামাজিক ও মানবিক কাজ করে আসছে ফটিকছড়ির সেচ্ছাসেবী সংগঠন ‘ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব’
তারই ধারাবাহিকতায় দেশের এমন পরিস্থিতিতে রক্তদাতাদের পরিবহন সেবা দেয়ার পাশাপাশি এই মূহুর্তে আর্থিক সমস্যায় পরে যাওয়া মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ১০০টি পরিবারের কাছে রাতের আধারে ঈদ উপহার পৌছে দিয়েছে এই সেচ্ছাসেবী সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব’র প্রতিষ্ঠাতা এডমিন ঈসা রিফাত, আব্দুল্লাহ আইমন, কার্যকরী সদস্য বোরহান, সদস্য মুনতাছির আরমান, ইয়াছিন উদ্দিন, সাইফ উদ্দিন, তানভির হাসান, ফোরকান প্রমুখ

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন ঈসা রিফাত বলেন, সকলের সহযোগীতায় আমরা উপজেলার ১০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিতে পেরেছি, তাই আমরা কিছুটা স্বস্তি বোধ করছি। আমরা আশা করছি সকলের সহযোগীতা থাকলে আমরা আরো কিছু পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।
আমাদের এ সকল মানবিক কাজ সফল করতে যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সহযোগীতা করেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শুধু রক্তাদানে নয়, সব ধরনের কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব’র ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০