Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফটিকছড়ি সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের স্বরণসভা অনুষ্ঠিত

ফটিকছড়ি সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের স্বরণসভা অনুষ্ঠিত

ফটিকছড়ি সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের স্বরণসভা অনুষ্ঠিত

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক দুইবারের সাংসদ ফটিকছড়ি গণমানুষের নেতা প্রয়াত রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক স্বরণসভার আয়োজন করা হয়।

শনিবার (৩১অক্টোবর) বিকালে ফটিকছড়ি আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্বরণসভায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি (এমপি), ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন, মো: আবুল বশর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাবরিনা চৌঃ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জামাল উদ্দিন, সেক্রেটারি রায়হান রুপু প্রমুখ।

স্বরণসভায় বক্তারা রফিকুল আনোয়ারের রাজনৈতিক জীবন ও এমপি হিসাবে ফটিকছড়ি মানুষের জন্য যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

উল্লেখ্য, রফিকুল আনোয়ার নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here