‘ফনি’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়াবিদদের দেওয়া নাম অনুযায়ী এই ঝড়ের নাম’। ঝড়টির বর্তমান গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে,বাংলাদেশ উপকূল থেকে এখনও অনেক দূরে অবস্থান করায় চার সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এবারের ঝড়টির নাম ‘ফনি’। তবে বাংলাদেশের উপকূল থেকে এখনও অনেক দূরে রয়েছে। এটি এখন ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তবে শেষ পর্যন্ত কোনদিকে যাবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।’’

আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় জানায়, ভারত মহাসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত অবস্থায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়টি বিকেলের দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ফনি’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ০৩:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯