Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফেনীতে আরও দুই জনের করোনা শনাক্ত

ফেনীতে আরও দুই জনের করোনা শনাক্ত

ফেনীতে আরও দুই জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি,
ফেনীতে নতুন করে আরও দুই জনের দেহে কোভিড-১৯ বা করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় এখন পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

আজ শুক্রবার (১৫ মে) ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন নতুন শনাক্ত দুই জন জেলার ফেনী সদর ও ছাগলনা্ইয়া উপজেলার বাসিন্দা।

জেলায় এখন পর্যন্ত ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরনারি ও অ্যানিমেল সায়েন্সে বিশ্ববিদ্যালয় থেকে ৫১১ জনের নমুনা পরীক্ষার পর ফলাফল এসেছে। করোনা শনাক্ত সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত চার জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here