ফেনীতে যাত্রীবাহী বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি
ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত তিন জন। ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন বলে জানা যায়। এই ঘটনায় আহত হয়েছেন প্রায়ই ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১১ অক্টোবর) ভোর সোয়া ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এছাড়া জেলা সদর হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগ রোগীই জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বাসের যাত্রীদের কয়েকজন জানান, ভোরে সকালে গভীর ঘুমে থাকার অবস্থায় হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। এরপর তারা দেখেন বাসটি উলটে আছে। যাত্রীদের মধ্যে অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোন রকম গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, আমি ঘটনাটি আরেকজনের মুখে শুনে সাথে সাথে গাড়ি নিয়ে এখানে আসি। এরপর কন্ট্রোল রুমে জানাই। অন্তত ১০-১২ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। তাদের মধ্যে তিনজনের অবস্থা খুব আশঙ্কাজনক মনে হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনীতে যাত্রীবাহী বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩ জন

আপডেট সময় : ০৯:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০