Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি করোনায় মৃত্যু

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি করোনায় মৃত্যু

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি করোনায় মৃত্যু

ফেনী প্রতিনিধি,
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক হকার্স এর প্রকাশক ও সম্পাদক নুরুল করিম মজুমদার (৬৫)। রবিবার (৫ জুলাই) রাতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ছেলে তারেক মজুমদার বলেন, সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় ফেনী পৌরসভার পশ্চিম উকিল পাড়ায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা হবে। বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তাঁর মুত্যুতে ফেনী প্রেস ক্লাবের সভাপতি দিলদার হোসেন স্বপন ও শেখ ফরিদ উদ্দিন আক্তার এবং সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here