Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফেসবুক স্ট্যাটাস’কে কেন্দ্র করে ফটিকছড়ি’তে বন্ধুর হাতে বন্ধু খুন

ফেসবুক স্ট্যাটাস’কে কেন্দ্র করে ফটিকছড়ি’তে বন্ধুর হাতে বন্ধু খুন

ফেসবুক স্ট্যাটাস’কে কেন্দ্র করে ফটিকছড়ি’তে বন্ধুর হাতে বন্ধু খুন

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ফটিকছড়ি নানুপুর বাজারে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত নুরুল হক সাইমন(২০)। সে বখতপুর হাজী সিদ্দিক আহমদ সওদাগর বাড়ির নুরুল আফসার এর পুত্র। এ ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন আরো দু’জন। আহতরা হলেন,নিহত সাইমনের বন্ধু সিফাত( ১৮) ও মনছুর( ১৮)।

শুক্রবার (১লা মে) দুপুরে উপজেলার নানুপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, সিনিয়র জুনিয়র দ্বন্দে ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই কিশোর দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ দ্বন্দ সমঝোতার জন্য শুক্রবার উভয় দল নানুপুর বাজারে সাক্ষাৎ করে। পরে কথা কাটাকাটি’র এক পর্যায়ে মাহফুজ সাইমনকে পেছন থেকে ছুরিকাঘাত করে এবং সাইমনকে রক্ষা করতে গিয়ে তার দুই বন্ধু মনছুর ও সিফাত আঘাতপ্রাপ্ত হয়। সাথে সাথে তাদের উদ্ধার করে ফটিকছড়ি নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করে। আহত দু’জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত মাহফুজ’কে আটক করেছে পুলিশ।

ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.বাবুল আক্তার জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজ নামের একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here