ফ্ল্যাট ও দোকানের ভাড়া নেবেন না ফটিকছড়ির নিউইয়র্ক প্রবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
বিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র উৎস, চাকরিচ্যুতও হয়েছেন অনেকে এমন দূর্যোগময় মূহুর্তে ৮টি আবাসিক এবং বাণিজ্যিক ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন ফটিকছড়ির আমেরিকা প্রবাসী আকতার উল আজম।

নাজিরহাট সংলগ্ন ফরহাদাবাদ এলাকার বাসিন্দা আকতার উল আজম দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে আমেরিকার নিউইয়র্কে থাকেন। চট্টগ্রাম শহরে তার দুইটি ফ্ল্যাট ও একটি দোকান এবং ফটিকছড়িতে তিনটি দোকান আছে। তিনি সবার একমাসের ভাড়া মওকুফ করে দেন।

তিনি জানান, সারাবিশ্বের মধ্যে নিউ ইয়র্ক সবচেয়ে বেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে তিনি তার ভাড়াটিয়াদের সমস্যার কথা চিন্তা করে আপাতত এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। অনেক দোকান মালিক আছেন তারা শুধুমাত্র ওই দোকানের ভাড়া দিয়ে সংসার চালান। তবে বেশির ভাগেরই এক বা দুই মাসের ভাড়া মওকুফ করার সামর্থ আছে। যেসব দোকান এবং ফ্ল্যাট মালিকদের সামর্থ আছে তাদেরকেও ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্ল্যাট ও দোকানের ভাড়া নেবেন না ফটিকছড়ির নিউইয়র্ক প্রবাসী

আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০