বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির ইফতার সামগ্রী বিতরন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্দোগে ও প্রবাসী সদস্যদের সহযোগিতায় অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।
আজ ( ১) মে শুক্রবার সকাল ১০ টা হতে ইফতার সামগ্রী বিতরন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সংগঠনের সভাপতি নুরুল হক আমিরির সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যন জনাব এম এ কাইয়ুম শাহ।
বিশেষ অতিথি ছিলেন উপদেস্টা মুজিব আলী ,নুর মোহাম্মদ ,জনাব মোহাম্মদ শফি ,জনাব মুছা সাগর,সমিতির সহ সভাপতি এয়ার মুহাম্মদ ,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ,সহ সাধারন সম্পাদক নুরুল আবচার প্রমুখ
চলমান প্রাণঘাতী করোনার ভাইরাসের সামাজিক দুরত্ব বজায় রাখতে সংগঠনের সদস্যরা ৩৫০ অসহায় ও হত-দরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন ।










