“বঙ্গবন্ধুর কাছে আবেগঘন চিঠি” লিখছেন এম. মোবারক হোসাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয় মুজিব,
আপনি একলা অন্ধকার ঘরে একা একা এখন কী ভাবছেন? ইতিহাস ইতিহাসের মতো বড় বড় ঘটনার বর্ণনা দেয়, আপনার প্রেমিকরা বলতে পারে আপনার রক্ত ঝরা ভূমিতে কোথায় কখন কারা কী ঘটাচ্ছে এবং কেন ঘটাচ্ছে, কিন্তু আপনার প্রেমে বিভোর মানুষ গুলোর মনের মধ্যে কী ঘটছে, তারা কী ভাবছে, সেটা কল্পনা করেন কেবল সাহিত্যিকেরা; আমিও তো একজন ক্ষুদ্র লেখক; হাজার হাজার পৃষ্ঠা ইতিহাসে যা লেখা নেই, সেই কথাটা আমার খুব জানতে ইচ্ছা করে, ১৯৭৫-এর ১৫ আগস্টের ভোরে আপনার মনের মধ্যে কী তোপান বয়ে গেছিল সেই ধারাবাহিতা কি এখনো অব্যাহত রয়েছে? নাকি আপনি ঐদিনের মতো আজও নিঃশব্দভাবে ধীরস্থিরে প্রত্যক্ষ করছেন আপনার মানুষদের চরমতম বিশ্বাসঘাতকতা আর নিষ্ঠুরতার দ্বিতীয় ধাপটি।

আপনি বলেছিলেন, ‘এই দেশের মানুষকে আমি খুব ভালোবাসি।’আপনি বলেছিলেন, ‘এই দেশের মানুষকে আমি বড় বেশি ভালোবাসি।’ এই দেশের এবং এই দেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবন আপনি উৎসর্গ করে দিয়েই রেখেছিলেন। এই দেশের মানুষের জন্য মরতে আপনি সব সময়ই প্রস্তুত ছিলেন। তার পরিণতি কি আপনার মৃতুর পরও সেই হানিকরদের ছুবল থেকে রক্ষা না পাওয়া?

১৯৭৫ এর ১৫ ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে সিঁড়িতে পড়ে যেতে যেতে নিশ্চয়ই আপনি বলেছিলেন, ওরা বাংলার মানুষ, ওরা আমার কোনো ক্ষতি করতে পারে না, বলেছিলেন, আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ…আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বলেছিলেন, ‘এই দেশের মানুষের কাছে আমার ঋণ ছিল, তারা আমাকে খুব ভালোবাসত, আমার রক্ত দিয়ে যদি সেই ঋণ কিছুটা শোধ হয়, তবে তাই হোক…।’

শত ব্যথা বক্ষে ধারণ করে আজেকের মতো পত্রটির ইতি টানছি। আপনার সুপ্রিয় সন্তানের জন্য দোয়া করবেন।
ইতি,
আপনার স্নেহের
এম.মোবারক হোসাইন
শিক্ষার্থী : ইংরেজি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“বঙ্গবন্ধুর কাছে আবেগঘন চিঠি” লিখছেন এম. মোবারক হোসাইন

আপডেট সময় : ১১:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০