বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
‍‌‌‌‌‌‌‌‌“বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি আদায়ের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তার ৫৫ বছরের সংগ্রাম মুখর জীবনে প্রায় ১৪ বছর কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে। বাকি ৪১ বছরের এই জীবন সময়ের শিশুকাল বাদ দিয়ে তিনি একটি মানচিত্র, একটি ভুখন্ড এনে দিয়েছেন জাতিকে। এই কৃতিত্ব বিশ্বের কয়জন নেতৃত্বের রয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতাই নন, জাতির মুক্তি দাতা বিশ্বনেতাদের একজন এই বঙ্গবন্ধু।”

বুধবার ২৮ আগস্ট দুপুরে সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক কার্যালয় চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ (বি-৩২০) আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আর সংগঠন আওয়ামী লীগ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীকার, স্বাধীনতা আন্দোলনে সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে এই জাতি।
রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা মো সিরাজ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফর আলী, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হায়দার আলী, কার্যকরী সভাপতি সামসুদ্দিন মজুমদার, চসিক কাউন্সিলর মো গিয়াস উদ্দিন, শ্রমিকলীগ নেতা আবু বক্কর, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯