বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে বাঁশখালীর নিখোঁজ ২৭ মাঝিমাল্লা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,বাঁশখালী প্রতিনিধি:
বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় বৈনজাল বোট♢শানে মদিনা♢নামের বাঁশখালীর একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। ৪ঠা আক্টোবর (রোববার )সংঘটিত ঘটনায় এ পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে ২৭জন মাঝিমাল্লা উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করেছে।

এব্যাপারে চট্টগ্রাম কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ হাবীবুর রহমান জানান,গত রোববার বঙ্গোপসাগরে বোট ডুবির ঘটনায় আমাদের টিমের উদ্ধার তৎফরতা এখনও অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরের প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার দূরে খুব গভীরেই বোর্টটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়া বোটে প্রায় ৩৫ জন মাঝিমাল্লার মধ্যে ৮ জনের খোঁজ পাওয়া যায়নি।

বাংলাবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর কাশেম জানান,রোববার ভোরে বঙ্গোপসাগরের নির্দ্দিষ্ট একটি স্থানে ♢শানে মদিনা♢ নামে বোটটি অপর একটি ফিশিং বোটের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় আমরা এপর্যন্ত ২৭ জন মাঝিমাল্লা উদ্ধারের খবর পেয়েছি। ২৫ জন নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি। ২ জন জেলে সাগরে ভাসমান দেখে তাদেরকে উদ্ধার করে মহেশখালীর একটি বোটে নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান। এ নিয়ে মোট ২৭ জন মাঝিমাল্লা উদ্ধার হয়েছে। বাকী প্রায় ৭/৮ জনের খোঁজ পাওয়া যায়নি।তিনি আরো বলেন,বাকী যাদের খোঁজ পাওয়া যায়নি তারা সম্ভবত বোটের কেবিনে ছিলো বলে তিনি ধারণা করছেন, এরা সম্ভবত বেঁচে নেই। তবে বঙ্গোপসাগরে কোস্টগার্ড সহ আমাদের বেশকয়েকটি বোট উদ্ধার তৎফরতা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা ছগির কোম্পানীর ♢শানে মদিনা♢ নামে বোটটি মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। এর পরের দিন রোববার ফিরতি পথে সকাল ৮টায় বড় একটি ফিশিং বোটের ধাক্কায় ♢শানে মদিনা♢ নামে বোটটি তৎক্ষণাৎ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। বড় ফিশিং বোটটি শানে মদিনা বোটকে লক্ষ্য করে কোন কথা না বলে পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে শানে মদিনাকে ধাক্কা দিলেই সাথে সাথে বোটটি ডুবে যায় বলে বোটমালিক সুুুত্রে জানা যায়।

এদিকে বাঁশখালীর জেলে পাড়ায় অপরাপর ৭ থেকে ৮ জনের নিখোঁজের খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাঁশখালীর আকাশ।নিখোঁজ হওয়া জেলেদের ফিরে পাওয়ার অপেক্ষায় স্বজনদের অনেকেই বুকফাটা আর্তনাদে ভেঙে পড়েছে।এখন স্রষ্টার কাছে স্বজনদের একটাই প্রার্থনা, নিখোঁজ হওয়া জেলেরা কখন ফিরবে স্বজনদের মাঝে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে বাঁশখালীর নিখোঁজ ২৭ মাঝিমাল্লা উদ্ধার

আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০