বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ৬০ রোহিঙ্গাবোঝাই ট্রলার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯ ১২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ৬০ রোহিঙ্গাবোঝাই ট্রলার উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৬০ জনের রোহিঙ্গাবাহী একটি ট্রলার উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। তাদের মধ্যে রয়েছে ১০ শিশু, ২৮ নারী ও ২০ জন পুরুষ। ট্রলারটিতে দুজন দালালও ছিল। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জুসেল রানা।

তিনি জানান, গোপন সংবাদের খবরে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়া যাত্রা করছে– এমন গোপন সংবাদ পান। পরে তিনিসহ কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনের রোহিঙ্গাবাহী একটি ট্রলার উদ্ধার করেন। ট্রলারে দালালও ছিল। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ৬০ রোহিঙ্গাবোঝাই ট্রলার উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯