বজ্রপাতে বোয়ালখালীতে একজনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার :
বোয়ালখালীতে বজ্রপাতে মো.জাহাঙ্গীর (৩৯) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় লেবু বাগানে কাজ করতে গিয়ে আজ রবিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বজ্রাহত হন।

তাকে উদ্ধার করে দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ইউনুচ আজম খোকন , আজ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বজ্রপাত সহ ঝড় বইতে শুরু করে। সকালের দিকে জাহাঙ্গীর লেবু বাগানে কাজ করতে যায়। এ সময় বজ্রপাতে জাহাঙ্গীর আহত হয়। পরে এ অবস্থায় আশপাশের লোকজন এসে উদ্ধার করে দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারে জাহাঙ্গীরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সেই উপার্জন করে সংসার চালাতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বজ্রপাতে বোয়ালখালীতে একজনের মৃত্যু!

আপডেট সময় : ০৪:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১