বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক,
কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর স্কুল ছাত্র ইমনের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কক্সবাজারের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের অদূরে দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার নতুন ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে বাঁকখালী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যায় ইমন (১৩)।

নিখোঁজ ইমন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

সহপাঠীরা বলেন, রোববার দুপুরে আমরা কয়েকজন বন্ধু খেলে গোসল করতে নামলে সবাই সাঁতার কেটে একটু দূরে চলে গেলে পানির স্রোত বেশি থাকায় আমরা উঠতে পারলেও ইমন উঠতে পারেনি। পরে আমরা ইমনকে খোঁজাখুঁজি করি ও স্থানীয় লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পেয়ে সাথে সাথে বাঁকখালী নদীতে উদ্ধার তৎপরতায় নামি। কিন্তু দুর্ভাগ্যজনক তাকে জীবিত উদ্ধার করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০