বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন অনুিষ্ঠত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাঁশখালী আদালত ভবনের আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এতে সভাপতি পদে এডভোকেট শামশুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ দিদারুল আলম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী ও অর্থ সম্পাদক পদে এডভোকেট মনিরুল আলম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এডভোকেট দিলীপ দাশ, সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এডভোকেট অসীমা দেবী, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এডভোকেট ফজল আকবর জয়নুল আবেদীন বেলাল চৌধুরী ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এডভোকেট আমিনুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট আবদুল খালেক, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট নাজমুল হক ও এডভোকেট শওকত ইকবাল চৌধুরী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার পর সকল সদস্যদের নিয়ে আইনজীবী সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীরা সংগঠনের উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদেরকে বাঁশখালী প্রেস কাব ও কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, প্রেস কাবের আহবায়ক ও সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার দিলীপ কুমার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়–য়া মুক্তা, সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইলিয়াছ, মোহন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা ও দৈনিক সকালের সময় প্রতিনিধি দিদার হোসাইন প্রমুখ।










