বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান উদ্ভোধনীতে সাংসদ মোস্তাফিজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
“করোনা ভাইরাস”কোভিট-১৯- সংক্রমণের হার অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বজুড়ে চলছে করোনা আতংক! কঠিন পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্যে সরকার বাংলাদেশর প্রতিটি জেলা- উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করে,তারই অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্ভোধন করলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

৭ আগস্ট (শনিবার) সকাল নয়টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠিত হয়।আজ শনিবার উপজেলার ৭ নং সরল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাঁশখালী উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠাব্য টিকাদান শুভ উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,সরল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী।

উপজেলার পৌরসভা, পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি, খানখানাবাদ, কাথরিয়া, বাহারছড়া,সরল,কালীপুর, গণ্ডামারা, শীলকূপ,ছনুয়া,চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ির ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই টিকাপ্রদানী অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বৃষ্টির তোয়াক্কা না করেই টিকা গ্রহণের জন্যে অসংখ্য নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে টিকাদান কেন্দ্রে ভিড় জমাচ্ছেন।সহজে টিকা গ্রহণ করতে পেরে সরকারকে ধন্যবাদ জানান গ্রহণকারীরা।

তবে গ্রাহকদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন,সরকার জনগণের সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু করলেও টিকা গ্রহণের জন্যে নিবন্ধন করতে গিয়ে একধরনের ভোগান্তি হচ্ছে, কোন জায়গায় জনপ্রতি নিবন্ধন ফি নিচ্ছে ৫০ টাকা, আবার কোথাও আরো বেশি নিচ্ছে, যারা পঞ্চাশ টাকার বেশি দিচ্ছে তাদের নিবন্ধন আগেই করে কম্পিউটার দোকানিরা,এমন অভিযোগ রয়েছে অহরহ।

শেখেরখীল ইউপি কার্যালয়ে টিকাদান কর্মসূচির শুরুতেই টিকা গ্রহণ করলেন শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার, এসময় সরকারকে সমাগম জানান ইয়াছিন।

ছনুয়া ইউপি কার্যালয়ে টিকা গ্রহণ করতে আসা সবাইকে অভিনন্দন জানান চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ, এসময় মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসাও করেন তিনি।
এব্যাপারে বাঁশখালী উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার বলেন, শনিবার উপজেলার প্রতিটি ইউনিয়নে ৬’শ করে সর্বমোট ৯’হাজার জনকে টিকা প্রদান করা হয়েছে।

এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে তা জানতে চাইলে চট্টগ্রাম ট্রিবিউনকে তিনি জানান, আজকে একদিনই চলবে, তাছাড়া আগামী ১৬ আগস্ট তারিখে চলার কথা আছে তবে সরকারের তরফ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান শফিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান উদ্ভোধনীতে সাংসদ মোস্তাফিজ!

আপডেট সময় : ০৯:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১