Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে নতুন স্কুল ব্যাগ পেয়ে উল্লাসিত কোমলমতি শিক্ষার্থীরা!

বাঁশখালীতে নতুন স্কুল ব্যাগ পেয়ে উল্লাসিত কোমলমতি শিক্ষার্থীরা!

বাঁশখালীতে নতুন স্কুল ব্যাগ পেয়ে উল্লাসিত কোমলমতি শিক্ষার্থীরা!

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ছনুয়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা “রুমি সেন্টার” সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে আত্মহারায় শিক্ষার্থীরা।

২৭ অক্টোবর(বুধবার)উপকূলীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে লাইব্রেরির প্রতিষ্ঠাতা- পরিচালক সাংবাদিক আনোয়ারুল আজিম সাঈফী”(রুমি সেন্টার)’র পক্ষ থেকে নিজ হাতে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন।

বিতরণ আনোয়ারুল আজিম সাঈফী বলেন, সরকারের পাশাপাশি দেশের প্রত্যেকটি অঞ্চলে মানব সেবামূলক কার্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছে দেশের অন্যতম সেবা সংস্থা”রুমি সেন্টার।

স্কুল-মাদ্রাসায় পড়ুয়া ছাত্র- ছাত্রীদের পড়া-লেখায় মনোযোগ সৃষ্টি ও দেশের শিক্ষা ক্ষেত্রকে আরো উন্নয়নমূখি করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও রয়েছে অনেক।আর বেসরকারি সংস্থা গুলোর মধ্যে “রুমি সেন্টার”নামক সংস্থাটি অন্যতম।সেবা ও উন্নয়ন মূলক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী উপজেলার দূর্যোগপূর্ণ এলাকার শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে নতুন ব্যাগ বিতরণ করা হয়।

তাছাড়া “রুমি সেন্টার”সংস্থাটি খাদ্যপানীয় সংকট দূর করতে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি পানির চাপাকল (টিউবওয়েল)ও স্থাপন করে দিয়েছে শুধু তা নয় বরং বিগত শীতকালীন সময়ে গরীব,অসহায় ও হতদরিদ্র পরিবারের অনেক সদস্যদের মাঝে কম্বল,চাদর ও শীতের পোশাকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

হয়তো গেলো বছরের ন্যায় চলতি বছরের সামনে শীতের মৌসুমেও শীতকালীন পোশাক সামগ্রী “রুমি সেন্টারের” পক্ষ থেকে বিতরণ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।এসময় তিনি “রুমি সেন্টারের”মানবসেবা মূলক আগামী কার্যক্রমে সফতা ও সকল সদস্যদের দীর্ঘ হায়াত কামনার্থে সকলের দোয়া কামনা করেন সাংবাদিক সাঈফী আনোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here