বাঁশখালীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখ থেকে তরুণদের সহযোগিতায় বেঁচে গেলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে পল্লী বিদ্যুৎ হাম্বায় উঠে বিদ্যুৎ তারে আটকে পড়া এক যুবক মৃত্যুর মুখ থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগীতায় বেঁচে গেলেন।

৭ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের মুন্সিখীল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্যদর্শী সূত্রে জানা যায়,ওই এলাকার সুন্ধিপাড়া এলাকার মোহাম্মদ মিয়া নামের এক লোক বিদ্যুৎ হাম্বা উঠে বিদ্যুৎ তারে আটকে পড়ে। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে দৌঁড়ে আসে, এসময় কয়েকজন যুবক জীবন বাজি রেখে বিদ্যুৎ হাম্বায় উঠে তারে আটকা পড়া লোকটিকে নামিয়ে আনেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

উদ্ধার করা মুহাম্মদ তারেক, মুহাম্মদ নুরু ও মুহাম্মদ মারুফ প্রতিবেদককে বলেন, আমরা হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে দৌঁড়ে যাই। তখন দেখি এক জন মানুষ বিদ্যুৎ সাম্বার তারে আটকে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে, নাপোড়া অভিযোগ কেন্দ্রে অনেক বার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি, পরে ৯৯৯ এ কল দিয়ে এই দূর্ঘটনার খবর জানাই, সেখানে কথা বলার পর পরেই বিদ্যুৎ লাইন বন্ধ হয়েছে।এসময় আটকে পড়া লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে, আমরা ততক্ষণাৎ হাম্বায় উঠে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিই।

লোকটিকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করায় স্থানীয় ও আটকে পড়া লোকের পরিবারের সদস্যরা সাহসী তরুণ যুবকদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখ থেকে তরুণদের সহযোগিতায় বেঁচে গেলেন যুবক

আপডেট সময় : ০৯:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১