বাঁশখালীতে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ইউপি সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য নুরুল আবছার সিকদারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

নুরুল আবছার উপজেলার ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। কতিপয় মানবপাচারকারী ও চিহ্নিত সন্ত্রাসীরা তাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি ধমকি অব্যাহত রাখায় সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছনুয়া ইউনিয়নের ত্রাস মুহাম্মদ শফি প্রকাশ ইয়াবা শফি ও তার সহযোগী মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ হারুন, মুজিবুর রহমান, নেজাম উদ্দীন ও মোজাফ্ফর আহমদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ডজন খানেক মানবপাচার, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা গুলো তুলে নিতে এবং মামলায় কোন প্রকার সাক্ষী না দেয়ার জন্য হুমকি দেয় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নুরুল আবছার সিকদারকে। কিন্তু ওই আওয়ামীলীগ নেতা তাদের কথা অমান্য করে আদালতে সাক্ষ্য প্রদান করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা। এরই মধ্যে নুরুল আবছার সিকদার স্থানীয় একটি সালিশী বৈঠক থেকে বাড়ী ফেরার পথে ১০-১২ জনের একটি স্বশস্ত্র ডাকাতদল তাকে পথরোধ করে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় পথচারী লোকজন এগিয়ে আসায় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায় সে। কিন্তু সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারের সদস্যদেরকে প্রাণে মারার হুমকি ধমকি অব্যাহত রাখায় গত সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবরে ওই আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বর্তমানে ওই আওয়ামীলীগ ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ছনুয়া এলাকার মো. শফির বিভিন্ন থানায় মানবপাচার, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ইউপি সদস্য

আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০