বাঁশখালীতে সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ আব্দুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে শেখেরখীল ইউনিয়নের মৃত রহমত আলীর পুত্র। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার শেখেরখীল-চাম্বল চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন, পৌর সদরের উত্তর জলদি ৫ নং ওয়ার্ডের এলাকার কবির আহমদের পুত্র মোঃ ফারুক (২০), সরল পাইরাং এলাকার শশাংক মোহনের পুত্র দিলীপ দে(৩৫), শেখেরখীল ইউনিয়নের আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস(৪৫)।

স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে চাম্বল-শেখেরখীল চেয়ারম্যান ঘাটা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ১ জন এবং গুরুতর আহত হয় আরও ৩ জন। আহত অবস্থায় মোঃ আব্দুর রহমানকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহতদের অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান বাঁশখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) ডাঃ হিরক কুমার পাল।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, চাম্বল – শেখেরখীল চেয়ারম্যান ঘাটা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপ ও সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯