বাঁশখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ জন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এতে আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বলা জানা যায়।
২৫ সেপ্টেম্বর(শনিবার) সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধানসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারি এলাকার তাজুল ইসলামের পুত্র বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘শহিদুল ইসলাম সহ তার সাথে থাকা আরো একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহঃ) এর মাজার জেয়ারতের উদ্দ্যেশ্যে বের হয়। বাঁশখালীর চাম্বল বড় মাদরাসা পর্যন্ত পৌছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় শহিদুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপার্শ্ব থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়।’

বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এ্যম্বুলেন্স চালক আহাদ বলেন, ‘গুরুতর আহত শহিদুল ইসলামকে চমেক নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ জন!

আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১