বাঁশখালীতে হাতির তাণ্ডবে চা-বাগান শ্রমিকের বসতঘর লণ্ডভণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিদার হোসাইন, (বাঁশখালী)
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির পাল তাণ্ডব চালিয়ে চাঁদপুর পুকুরিয়া বেলগাঁও চা-বাগান শ্রমিকের ঘর তচনচ করে দেয়।

১১ ফেব্রুয়ারী(শুক্রবার) সাড়ে ১২ টার দিকে একটি বন্যহাতির পাল এসে হঠাৎ তাণ্ডব চালিয়ে চা-বাগানে কর্মরত দুই শ্রমিক গেদু মিয়া ও জসিম উদ্দিন এর মাটির তৈরী টিনসেটযুক্ত দু’টি বসতঘর লণ্ডভণ্ড করে দিয়েছে।

চা-বাগান ম্যানেজার কাজী সোহেল রানা বলেন, বন্যহাতির পাল এসে বাগানে কর্মরত শ্রমিক গেদু মিয়া ও জসিম উদ্দিন এর বসতঘরের দেয়াল ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছে। এসময় অন্যান্য শ্রমিকরা ভয়ে ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

এব্যাপারে চা-বাগান ফ্যাক্টরী ব্যবস্থাপক আবুল বাশার চট্টগ্রাম ট্রিবিউনকে জানান, বন্যহাতির পাল রাতে তাণ্ডব চালিয়ে চা-বাগানে কর্মরত গেদু মিয়া ও জসিম উদ্দিন নামের দুই শ্রমিকের বসতঘরের মাটির দেয়াল গুড়িয়ে দিয়েছে।তবে বাগানের কোন ক্ষয়ক্ষতি করেননি বলেও জানান আবুল বাশার।

তিনি আরো বলেন, বন্যহাতিরা প্রায় সময় চা-বাগান এলাকায় আসলেও তেমন ক্ষতি করে না, কিন্তু বৃহস্পতির দিবাগত রাতে হাতির পাল এসে দুই শ্রমিকের বসতঘরের দেয়াল গুড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে প্রাণ হানী ও বসতঘর ভাংচুর সহ ক্ষেত খামারের ফসলাদি ক্ষয়ক্ষতি প্রতিনিয়তই ঘটছে।বিভিন্ন সময় হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ার দৃশ্য চোখে পড়ার মতো।চরম আতংকে দিনাতিপাত করছে স্থানীয় জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে হাতির তাণ্ডবে চা-বাগান শ্রমিকের বসতঘর লণ্ডভণ্ড!

আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২