বাঁশখালীতে ৩ বসতঘর পুড়ে ছাই, ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে তিন বসতঘর আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি অন্তত ২০ লক্ষাধিক টাকা।

৭ এপ্রিল (বুধবার)রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বিদ্যুৎ সার্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় ও প্রত্যক্যদর্শী সূত্রে জানা যায়।

উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার ৪ নং ওয়ার্ডের আহমদ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন,৪ নং ওয়ার্ডের আহমদ আলীর বাড়ির মরহুম হাজী মোহাম্মদ শামছুল আলম, মুহাম্মদ মোস্তাক ও মুহাম্মদ সাদেক হোসেন।

ক্ষতিগ্রস্ত পরিবারক সুত্রে জানা যায়, বুধবার গভীর রাতে পল্লী বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মূহুর্তের মধ্যে আমাদের বসতঘরের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়েছে।এতে আমাদের তিন বসতঘরের স্বর্ণালংকার,আসবাবপত্র ও নগদ টাকা সহ সব পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে ৪ নং ওয়ার্ডের মেম্বার আনছার আহমদ বলেন, আমার ওয়ার্ড এলাকায় আগুনে পুড়ে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে যায়,এটা আমার শশুর বাড়ী।খবর পেয়ে আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গিয়েছি, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় বিশ লক্ষাধিক টাকা পরিমাণে ক্ষতি হয়েছে বলে আমাকে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এমতাবস্থায় এলাকার বৃত্তশালীদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্যেও আহ্বান জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকালে দৈনিক সকালের সময় প্রতিনিধিকে ওই এলাকার সকাল বাজারস্থ বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, বাঁশখালীতে পল্লী বিদ্যুতের লোডসেডিং বাজির ফলে প্রায় সময় এধরনের দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। বিদ্যুতের লোডসেডিং বাজি বন্ধ না হলে আরো কত দূর্ঘটনা সংঘটিত হবে তার কোন সীমা থাকবেনা বলেও জানান তারা। এসময় তারা বিদ্যুৎ শেডিং বন্ধ করার দাবিও জানান ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে ৩ বসতঘর পুড়ে ছাই, ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১