বাঁশখালীর পুকুরিয়াতে বন্যহাতির তাণ্ডবে বসতঘর লণ্ডভণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে বন্যহাতির তাণ্ডবে একটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে মর্মে খবর পাওয়া গেছে।

১১ জানুয়ারী (মঙ্গলবার)গভীর রাতে উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার মরহুম আজিজুর রহমান এর বাড়িতে হাতির আক্রমণে বসতঘর লণ্ডভণ্ডের ঘটনা ঘটে।এতে ওই এলাকার মৃত্যু আজিজুর রহমান এর পুত্র মোহাম্মদ হোসাইন ও তার মেজো ভাই মোহাম্মদ সৈয়দ হোসেন এর একটি সেমিপাকা ঘরের সামনের দেয়াল ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে ঘরের মালিক মোহাম্মদ হোসাইন চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,আমাদের বসতঘরের পাকা দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে।ঘরের সামনের দেয়ালটি ভেঙে মাটির সাথে মিশে ফেলেছে। আমি পরিবারের সদস্যদের নিয়ে কোন রকম প্রাণে বাঁচতে দৌঁড়ে রান্নাঘরের দরজা দিয়ে বের হয়ে পড়ি।যে ভাবে ক্ষতিসাধন করেছে তাতে আমার মনে হয় ওই হাতির সাথে তার দলবলও থাকতে পারে।কিন্তু রাতের অন্ধকারে কয়েটি এসেছে তা সঠিক বলতে পারছিনা,তবে একটি বন্যহাতিকে আমরা স্বচক্ষে ঘরটি ভাংচুর করতে দেখেছি।

হাতির তাণ্ডবে,আমার বসতঘর এবং আসবাব পত্র ও আশপাশের গাছগাছালি সহ সব মালামাল তচনচ করে দিয়েছে।এসময় ঘরে রক্ষিত প্রায় ১২ মণের ওপরে ধান খাওয়াসহ নষ্ট করে দিয়েছে।এতে আমার এবং আমার ভাই মুহাম্মদ সৈয়দ হোসেন এর অন্তত ৩ লক্ষ্যাধিক টাকার ক্ষতিসাধন করেছে বন্যহাতি।

এই বিষয়ে বাঁশখালী বনবিভাগ জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,ঘটনাটি ব্যাপারে কালিপুর বন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে সঠিক তথ্যটি নিতে পারবেন।

এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী বলেন,এইবিষয়ে কেউ আমাকে এখনো পর্যন্ত জানায়নি,তবে যাদের বসতঘর বন্যহাতির আক্রমণে ক্ষতি হয়েছে তারা যদি বন বিভাগে ক্ষতির বিষয়ে আবেদন করে তাহলে ক্ষতিগ্রস্থ পরিবার ক্ষতিপূরণ পাবে বলে জানান তিনি।

এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)কামাল উদ্দিন বলেন,বিষয়টি জানতে পেরেছি,থানায় একটি জিডি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীর পুকুরিয়াতে বন্যহাতির তাণ্ডবে বসতঘর লণ্ডভণ্ড!

আপডেট সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২