বাঁশখালীর প্রথম সাংসদ, বীর মুক্তিযোদ্ধা শাহ ই জাহান চৌধুরী আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
৩ নভেম্বর(মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বেসরকারী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না-লিল্লাহিল ওয়া-ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তিনি করোনা”ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শাহ ই জাহান চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ৬ দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৬৯ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের অন্যতম লড়াকু সৈনিক ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসন থেকে তিনি বাঁশখালীর প্রথম সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

শাহ ই জাহান চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ গ্রামের বাড়ি এলাকাসহ পুরো  বাঁশখালীবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

সাংসারিক জীবনে দুই ছেলে ও স্ত্রীকে রেখে তিনি মারা যান। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার এশার নামাজের পর তাঁহার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে দাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীর প্রথম সাংসদ, বীর মুক্তিযোদ্ধা শাহ ই জাহান চৌধুরী আর নেই

আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০