Home আইন ও আদালত বাংগালহালহালিয়া সিএনজিতে মদ পাচারকালে আটক ২ জন!

বাংগালহালহালিয়া সিএনজিতে মদ পাচারকালে আটক ২ জন!

বাংগালহালহালিয়া সিএনজিতে মদ পাচারকালে আটক ২ জন!

বিশেষ প্রতিনিধিঃ
রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালিমন্দিরের পাঁকা রাস্তার উপরে সবুজ কালারের সিএন জিতে ধরা পড়ে দুইবস্তা( ৮০) লিটার দেশীয় চোলাই মদ। এ সময় ২ জন মদ বহন পাচারকারী আসামী, (১)ফারুক,(২)নূরনবী নামক এ দু জনকে হাতে নাতে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ ।

শুক্রবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া বাজারের প্রাণকেন্দ্রে অভিযান চালিয়ে চন্দ্রঘোনা থানার এস আই মাহফুজ, এ এস আই, পদুমত্তুর ও বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের এস অাই ( এবি) কামরুজামান সহ মদ পাচার কারি ও সবুজ কালারে সি এন জি, কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) ইকবালবাহার চৌধুরী। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে অভিযান কালে সি এন জি,ও ৮০ লিটার বাংলা মদ সহ, ফারুক ও নূরনবী নামককে তল্লাসী করে আটক করা হয়েছে। তিনি আরো সাংবাদিককে বলেন, আমার পুলিশ সদস্যরা সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here