বাংগালহালিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাতে গ্যাস সিলিন্ডার বিস্ফারণে গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানেজার মো. সেকান্দার (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। সোমবার (০২নভেম্বর) দিবাগত রাত প্রায় ১০টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাজার এলাকায় এ দূর্ঘটনায় ঘটে।

মারা যাওয়া ব্যক্তি উপজেলার গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলিগ্রামের মৃত আব্দুল গনির ছেলে বলে জানা যায়।

৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে বলেন, বাঙ্গালহালিয়া বাজারের তালুকদার বিল্ডিংয়ে ভবনে গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানাজারের বাসায় সিলিন্ডার বিস্ফোরন হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে ওসি সাংবাদিককে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংগালহালিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় : ১০:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০