বাকলিয়া জামায়াত’র আমীরসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিবেদকঃ
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাকলিয়া থানার জামায়াতের আমীরসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল হকের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত দু’জন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল।

আজ শনিবার (২ নভেম্বর) সকালে বাকলিয়া থানার বড়মিয়া মসজিদ এলাকার লতিফ মঞ্জিলের ২য় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রচুর পরিমাণে জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আবুল মনসুর(৫৭) কালামিয়া বাজার এলাকার মিয়াখান রোডের মৃত আবুল হোসেনের ছেলে, বাকলিয়া থানার বড়মিয়া মসজিদের মৃত আ. লতিফের ছেলে শেখ নছরুল্লাহ আহমেদ (৪০)।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বলেন, যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল হকের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকাকে কেন্দ্র করে আজ জামায়েত ইসলামের বিক্ষোভ কর্মসূচী ছিল। এ বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষে্য বাকলিয়া থানার বড় মসজিদ এলাকার লতিফ মঞ্জিলের ২য় তলার একটি রুমে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রচুর পরিমাণে জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবদে তারা জামায়েত ইসলামী ও ছাত্র শিবিরের সক্রিয় কর্মী বলে স্বীকার করেন।

তিনি আরো বলেন, তারা সরকারী সম্পত্তি নষ্ট ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার ও আইন-শৃঙ্খলা নষ্ট করে গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাকলিয়া জামায়াত’র আমীরসহ আটক ২

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯