মাঈন উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি:
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে কলংকিত দিন ১৫ আগস্ট। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কালিমালিপ্ত রক্তঝরা এ দিনেই জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকে ঘৃণ্যতম পৈশাচিকতায় হত্যা করা হয়। কিছু বিশ্বাসঘাতক রাজনীতিবিদদের চক্রান্ত, সেনাবাহিনীর একদল বিপথগামী উচ্চ বিলাসী সদস্যদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদত বরণ করেন তার সহধর্মীনি, দশ বছরের শিশুপুত্র শেখ রাসেলসহ ৩ ছেলে, দুই পুত্রবধু। প্রবাসে থাকায় সেদিন রক্ষা পেয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা। সে সাথে এ হত্যাযজ্ঞে প্রাণ হারায় বঙ্গবন্ধুর অনেক নিকটতম আত্মীয়, নিরাপত্তাকর্মী ও কর্মচারী। সভ্যতার ইতিহাসে ঘৃণ্য, নৃশংসতম, হত্যাকান্ডের মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে বাঙ্গালীর হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতা এবং সব মহতী আকাঙ্খাকেও হত্যা করতে চেয়েছিল। বাঙ্গালী ও বিশ্ববাসীর মানষপটে বঙ্গবন্ধু আজো স্বমহিমায় উজ্বল, তার দেশপ্রেম ও দেশাত্ববোধের কারণে মানুষের হৃদয়ে তিনি চিরভাস্কর হয়ে আছেন।
আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে শ্রদ্ধাজ্ঞলি নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। শোক দিবস উপলক্ষে সকালে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মুহা: মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা শাহীন হোসাইন চৌধুরী, চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন।
মো. খালেদ মোশারফ ও শাপলা খাতুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন। উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্ত্তী, পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে- আলমগীরুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল মোস্তফা দুলাল, রোকন উদ্দীন আহমেদ চৌধুরী, আহমুদুর রহমান, আ’লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, মহিলা আ.লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী,আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম, মুছা তসলিম, এম. সিরাজুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সেচ্ছাসেবকলীগ নেতা দিদারুল হক দস্তগীর, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম কিবরিয়া।
এছাড়া উপজেলা কম্পাউন্ডেরে প্রধান অতিথি গাছের চারা রোপণ করেন।