বান্দরবানের আলীকদমে ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তা পেল ২০ লক্ষ টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন চৌধুরী,
আলীকদম, বান্দরবান ( প্রতিনিধি):

বান্দরবানের আলীকদমে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা ঋণ পেল ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তা।

বুধবার (২৫ আগষ্ট) বেলা বারটায় উপজেলা হলরুমে পল্লী উন্নয়ন (বিআরডিবি) আলীকদম শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানায়, ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তাকে মোট ২০ লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী আসিফ আহসান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চদ্র মহন্ত,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী,চার ইউপি চেয়ারম্যান, নাছির উদ্দীন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা,ক্রাতপুং ম্রোসহ স্বল্প ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সায়েদ ইকবাল বলেন,পল্লী উন্নয়নে এমন প্রণোদনা এটিই প্রথম।স্বল্প সুদে আপনাদের এই ঋণ দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা উদ্যোক্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।এভাবে একদিন কর্মসংস্থান ছাড়া কেউ থাকবে না।

তিনি আরও বলেন, ঋণের টাকা যথাযথ ভাবে ব্যবহার করবেন,যাতে ঋণ পরিশোধ করতে সমস্যা না হয়।আপনাদের ছোট ছোট হাত গুলো বড় কিছু তৈরী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বান্দরবানের আলীকদমে ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তা পেল ২০ লক্ষ টাকা!

আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১