বিমান বন্দরে ৫০ লাখ টাকার সোনার বারসহ যাত্রী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্রগ্রাম শাহ অামানত অান্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বারসহ (৯৩৩ গ্রাম) এক যাত্রীকে অাটক করেছে কাস্টমস হাউস চট্টগ্রাম।অাটক যাত্রীর নাম মো. মোরশেদ। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শারজা থেকে অাসা এয়ার এরাবিয়া (জি৯-৫২৩) ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারি পরিচালক মো. রিয়াদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শারজা থেকে অাসা এয়ার এরাবিয়া (জি৯-৫২৩) ফ্লাইট থেকে তাকে অাটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮টি সোনারবার উদ্ধার করা হয়। যার অানুমানিক মূল্য ৫০ লাখ টাকা।এ ব্যাপারে কাস্টমস অাইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।










