বীর মুক্তিযোদ্ধা কমরেড বরুণ কানুনগো’র প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণ দীপ্ত দাশ, পটিয়া চট্টগ্রামঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটিয়া উপজেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বরুণ কানুনগোয়ের প্রয়াণে পার্টির পটিয়া উপজেলা কমিটির উদ্যেগে কেলিশহরস্থ কানুনগোয় ভবন প্রাঙ্গণে আজ ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় পার্টির পটিয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড পুলক কুমার দাশের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন পার্টির চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আবদুল নবী, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, পটিয়া উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা শ্যামল দে, কমরেড – মিলন বড়ুয়া, রেজাউল কবির, অলক দাশ, এনামুল হক মঞ্জু, মদিনা বেগম প্রমুখ পার্টির উপজেলা নেতৃবৃন্দ ; বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চ্যায়ারম্যান তাজুর মুল্লুক, বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি সনত বড়ুয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির দপ্তর সম্পাদক সুবর্ণ দীপ্ত দাশ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মধুসূদন দত্ত, দুলাল মহাজন, রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক তরুন চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কমরেড আবদুল নবী বলেন, প্রয়াত কমরেড বরুণ কানুনগোয় ছিলেন অকুতোভয় যোদ্ধা। উনসত্তরের গণ আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন স্থানীয় আন্দোলনে তাঁর সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

কমরেড আশোক সাহা বলেন কমরেড বরুণ কানুনগোয় কেবল একাত্তরের মুক্তিযুদ্ধের সক্রিয় যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মানব মুক্তির সংগ্রামে নিবেদিত এক আমৃত্যু বিপ্লবী।
সভাপতির ভাষণে কমরেড পুলক কুমার দাশ বলেন, কমরেড বরুণ কানুনগোয় সমাজের অবহেলিত দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। বিপদে আপদে তিনি সাধ্যমত সকলকে সাহায্য করতেন। পাশে থেকে সাহস যোগাতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধা কমরেড বরুণ কানুনগো’র প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০