বুধবার সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ১২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

ঢাকা-চট্টগ্রামসহ ৬৮টি আন্তঃজেলা ও ১৯টি স্থানীয় রুটে একসঙ্গে ২৪ ঘণ্টা এবং বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় আরও ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলবে।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শিকলবাহা সেতু এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চালক জালাল উদ্দিনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। নিহত জালাল উদ্দিনের বাড়ি দিনাজপুর জেলায়।

পরিবহন সংগঠনের নেতারা অভিযোগ করে জানান, সোমবার রাত ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে রওনা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। পথে পটিয়া ও কর্ণফুলী উপজেলা সংলগ্ন শিকলবাহা সেতু এলাকায় বাসটিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে থামান অন্তত ৭ জন ব্যক্তি। এরপর তারা বাসে উঠে তল্লাশি শুরু করেন।

এক পর্যায়ে বাসের চালক জালালের হাতে হাতকড়া পরিয়ে ইয়াবা বের করে দিতে বলেন তারা। ইয়াবা নেই বলে জানালে চালককে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন গোয়েন্দা পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা। এমনকি রাস্তায় ফেলে লাথিও মারেন। পরে গুরুতর আহত অবস্থায় চালককে বাসের ভেতর ফেলে চলে যায় তারা। এরপর রাত আড়াইটার দিকে চালক জালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামলী পরিবহনের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, আমরা চট্টগ্রামের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। তিনি কোন থানায় ঘটনাটি ঘটেছে সেটা দেখে মামলা করার পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরেআলম মিনা বলেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের দিয়ে শুধুমাত্র তদন্ত চালানো হয়, অভিযানে পাঠানো হয়না। ধারণা করা হচ্ছে, গোয়েন্দা পুলিশ পরিচয়ে পেশাদার অপরাধীরা এ কাজটি করেছে। জড়িতদের শার্টের ওপর ডিবির ইউনিফর্ম ছিল না বলে আমরা জেনেছি।

তিনি বলেন, ঘটনাস্থল শিকলবাহা সেতুটি পটিয়া ও কর্ণফুলী থানার সীমানায় পড়েছে। ঘটনাস্থল পটিয়া থানার অধীনে হলে মামলা নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেবে।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, সোমবার রাতে কর্ণফুলী থানা এলাকায় নগর গোয়েন্দা পুলিশের কোন দল অভিযানে যায়নি। অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুধবার সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

আপডেট সময় : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯