বৃষ্টিজলে ফুটবল, শৈশবের দুরন্তপনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ২১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল কাইয়ুম,
কোভিড-১৯ থাবায় খেলার মাঠগুলো ফাঁকা। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা নেই। ফাঁকা মাঠে এবার জন্ম নিচ্ছে সবুজ ঘাস। ১৭ মার্চ থেকে বন্ধ শিশু-কিশোরদের বাহিরে যাওয়া, বন্ধ স্কুল-কলেজ। মুক্ত মাঠে শিশুরা কবে যাবে, তাও অনিশ্চিত!

ঠিক সেই সময়ে দেখা মিলল কর্ণফুলী কালারপুল মাঠে শিশুদের ফুটবল খেলা। বৃষ্টিতে ভিজে চলছে ‘শৈশবের দুরন্তপনা’।

কর্দমাক্ত পানিতে ফুটবল নিয়ে শিশুদের এ দৃশ্য দেখতেও চারদিকে দর্শকও হাজির হন। এমন দৃশ্য সরেজমিনে দেখা গেল বুধবার কালারপুল স্কুল মাঠে পড়ন্ত বিকালে। শিশুদের এ দুরন্তপনা অবশ্য দর্শক সারিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যেককেই নিয়ে যায় তাদের শৈশবে।

খেলতে থাকা সাইমন জানায়, বৃষ্টি হলে ঘরে মন বসে না। তাই বন্ধুদের সাথে নিয়ে খেলতে চলে আসছি। কাঁদামাটিতে খেলতে অনেক মজা লাগে।

কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক ও কালারপোল ক্রীড়া সংস্থার সভাপতি কৃতী ফুটবলার এম এ রহিম এ প্রসঙ্গে বলেন, বন্দিদশা থেকে মুক্তি ডাক মনে হল শিশুদের এই ছুটাছুটি। এদের দুরন্তপনা দেখে আবার ফিরে যেতে ইচ্ছে হয় শৈশবে ফিরে যেতে।

এই মহামারি কবে উঠবে? যদিও এ প্রশ্নের উত্তর কারো জানা নেই। তবে নতুন সূর্যোদয়ে আসুক মুক্তির-এটাই সবার প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৃষ্টিজলে ফুটবল, শৈশবের দুরন্তপনা

আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০