বৃহত্তম মাদকের চালান উদ্ধার করেছে টেকনাফ বিজিবি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরাফাত সানী, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বডার্র গার্ড ২বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ০৪ কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (মাদক) আইস ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যাহার আনুমানিক বাজার মূল্য ২২ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ (২ বিজিবি) ব্যবটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ ২কিঃ মিঃ পূর্বে জালিয়ার দ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ (২বিজিবি’র ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির দুইটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ার দ্বীপে কৌশল গত অবস্থান করে।

টহল দল একটি হস্তচালিত কাঠের নৌকা বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে তাৎক্ষণাত চ্যালেঞ্জ করলে নৌকার আরোহীরা তাদের চ্যালেঞ্জ কে উপেক্ষা করে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকে। বিজিবির টহল দল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ করে গুলি ছুড়ে নৌকাটি কে থামানোর চেষ্টা করে।

এতে অজ্ঞাতনামা চোরাকারবারীরা নৌকা হতে নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল স্পীড বোটের সাহায্যে নৌকাটি আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে পাটাতনের নিচে একটি বস্তার ভিতরে লুকিয়িত অবস্থায় ০৪কেজি ১৭৫ গ্রাম আইস ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

বিজিবি’র অধিনায়ক আরও জানান, অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৃহত্তম মাদকের চালান উদ্ধার করেছে টেকনাফ বিজিবি!

আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২