Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বৃহস্পতিবার চট্টগ্রামে দিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম

বৃহস্পতিবার চট্টগ্রামে দিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম

বৃহস্পতিবার চট্টগ্রামে দিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম

বৃহস্পতিবার চট্টগ্রামে দিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম

আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ

মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে বৃহস্পতিবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ১১টি জেলা ও সংশ্লিষ্ট উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়সহ সংশ্লিষ্ট এলাকায় দিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরো চট্টগ্রামজুড়ে এ ক্রাশ প্রোগ্রাম পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

তাছাড়া একই উদ্যোগের অংশ হিসেবে একই সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিচালিত ক্রাশ প্রোগ্রামে চসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রায় সাড়ে তিন হাজার পরিচ্ছন্ন কর্মী অংশগ্রহণ করবে।

এডিস মশা নিধন, ডেঙ্গু image রোগ প্রতিরোধ বিষয়ে মহানগর ও বিভাগীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। দিনব্যাপী কর্মসূচিতে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে নানামুখী প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুরু থেকেই কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিদিন ওয়ার্ড এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে। জনসচেতনতা সৃষ্টিতে নানামুখী প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। চট্টগ্রামে ঢাকাসহ অন্যান্য অঞ্চলের চেয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমি ব্যক্তিগতভাবে চসিকের মশক নিধন কার্যক্রম মনিটরিং করছি। তাছাড়া ঈদু্ল আযহার ছুটিতে অনেকেই চট্টগ্রাম আসবে। এতে করে ডেঙ্গুর জীবাণুও বাহকদের মাধ্যমে আসতে পারে। সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা সকলকে সমন্বয় করে মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে কাজ করার পরিকল্পনা করেছি। ছুটিতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া মহল্লায় মশা নিধনে পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসঙ্গে নগরীর বাজারগুলো পরিচ্ছন্নতায় বিশেষ প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে সমন্বয় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মো ইলিয়াস হোসেন, পুলিশের ডিআইজি মো ফারুক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো মহসিন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মহসিন কলেজ অধ্যক্ষ অঞ্জন কুমার নাথ, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরীসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন প্রতিনিধিরা স্ব স্ব মতামত পরামর্শ ব্যক্ত করেন।

ক্রাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশা ধ্বংসে সভায় কয়েকটি সুপারিশ পেশ করা হয়েছে।

মশক নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের ভূমিকা উল্লেখযোগ্য বিবেচনা করে সুপারিশ করা হয়। সুপারিশে কাউন্সিলরদেরকে স্ব স্ব ওয়ার্ডে মশা নিধন কার্যক্রমের নিয়মিত রিপোর্ট সংগ্রহ করা, এ কাজে ওয়ার্ডের অপরাপর সরকারি কার্যালয়কে সমন্বিত করার বিষয় উপস্থাপন করা হয়।

অপর এক সুপারিশে চট্টগ্রামে আসা ট্রেন, বাস ,প্লেনে মশা নিধন কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়।
সুপারিশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার পানি জমে থাকা ড্রেনগুলো চিহ্নিত করে পরিচ্ছন্ন অভিযান চালানো, ডেঙ্গু রোগাক্রান্ত ব্যক্তির এলাকা চিহ্নিত করে ঐ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত করার ব্যাপারে সুপারিশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here