বেপরোয়া টমটম উল্টে চট্টগ্রামের রাউজানে স্কুল ছাত্রের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র মারা গিয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডস্থ পলোয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র শহীদুল ইসলাম ওরফে রাফি রাউজানের পলোয়ানপাড়া গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে। সে নোয়াপাড়া মুসলিম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে পলোয়ানপাড়া গ্রামে নির্মাণাধীন বাড়ির জন্য একটি টমটমে বালু আনা হয়। বালু নামিয়ে ফিরে যাওয়ার সময় স্কুলছাত্র রাফিসহ কয়েকজন শিশু টমটমে উঠে পড়ে। একপর্যায়ে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে কিছু দূর গেলে উল্টে গিয়ে শিশুরা ছিটকে পড়ে যায়। রাফি এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১১টায় ছেলেটির নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাফিকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেপরোয়া টমটম উল্টে চট্টগ্রামের রাউজানে স্কুল ছাত্রের মৃত্যু!

আপডেট সময় : ১২:০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২